• Sorry! We couldn't find your Product.

0

Your Cart List is Empty!

Sorry! your cart has no item to show. Please add some product to see here.

laptopmobileheadphonekeyboardlaptop

0




রিটার্ন এবং রিফান্ড পলিসি (Return and Refund Policy)

সর্বশেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২৬


Cocokids-এ আমরা সবসময় চেষ্টা করি আপনার সোনামণির জন্য সেরা পণ্যটি পৌঁছে দিতে। তবুও কোনো বিশেষ কারণে পণ্যে সমস্যা থাকলে আমাদের এই সহজ রিটার্ন ও রিফান্ড পলিসি আপনাকে সহায়তা করবে।

১. রিটার্ন করার শর্তাবলী: আপনি নিম্নোক্ত কারণে পণ্য রিটার্ন করতে পারবেন:

  • ভুল পণ্য ডেলিভারি পাওয়া গেলে।

  • পণ্যটি ত্রুটিযুক্ত বা ক্ষতিগ্রস্ত (Damaged) অবস্থায় থাকলে।

  • অর্ডারের তুলনায় পণ্যের পরিমাণ কম থাকলে।

২. সময়সীমা ও অবস্থা:

  • পণ্য হাতে পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত, ধোয়া হয়নি এমন এবং অরিজিনাল ট্যাগ ও প্যাকেজিং-সহ থাকতে হবে।

  • (পরামর্শ: প্রমাণের সুবিধার্থে আনবক্সিং ভিডিও সংরক্ষণ করুন)।

৩. রিটার্ন ও এক্সচেঞ্জ প্রক্রিয়া:

  • আমাদের অ্যাপের সাপোর্ট সেকশনে বা support@cocokids.com.bd ইমেইলে আপনার অর্ডার আইডি এবং সমস্যার ছবি/ভিডিও পাঠিয়ে দিন।

  • আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে পণ্যটি সংগ্রহের ব্যবস্থা করবেন।

৪. রিফান্ড (Refund) পলিসি:

  • ফেরত আসা পণ্যটি যাচাইয়ের পর রিফান্ড রিকোয়েস্ট গ্রহণ করা হবে।

  • অনলাইন পেমেন্ট: রিফান্ড অনুমোদনের ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে আপনার মূল পেমেন্ট অ্যাকাউন্টে (বিকাশ/নগদ/কার্ড) টাকা ফেরত দেওয়া হবে।

  • ক্যাশ অন ডেলিভারি: এক্ষেত্রে সমমূল্যের অন্য পণ্য নেওয়া যাবে অথবা আলোচনার ভিত্তিতে অন্য মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।

৫. এক্সচেঞ্জ (Exchange) সুবিধা:

  • পণ্যের সাইজ পরিবর্তনের ক্ষেত্রে (স্টক থাকা সাপেক্ষে) ডেলিভারি চার্জ প্রদান করে এক্সচেঞ্জ সুবিধা নেওয়া যাবে।

৬. যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়:

  • পণ্যটি ব্যবহার করা হলে বা ট্যাগ খুলে ফেললে।

  • ব্যক্তিগত পছন্দ পরিবর্তন হলে (রঙ বা ডিজাইন অপছন্দ কিন্তু পণ্য সঠিক থাকলে)।

  • স্বাস্থ্যবিধি সংক্রান্ত পণ্য (যেমন: অন্তর্বাস বা স্কিনকেয়ার আইটেম)।






.